বিয়ে স্মারক

একজন ইবাদ ভাই/চাচ্চু এবং তার বিয়ে

বিয়ের স্মারকে মানুষ মূলত স্মৃতিচারণ করে অথবা বর-কনের প্রশংসা-বাক্য লেখে। এই লেখার কাজ যে কঠিন তা টের পাই কবি বাশিরুল আমীনের স্মারকে লেখার সময়। কোনো বিয়ের স্মারকে এ আমার প্রথম লেখা ছিলো। কবিবন্ধু হুসাইন মুহাম্মদ ফাহিমের জোরাজুরিতে একরকমের দাঁড়িয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন পর আবার তরুণ গবেষক ইবাদ বিন সিদ্দিকের বিয়ে উপলক্ষে লিখতে হচ্ছে। ইবাদ বিন সিদ্দিককে […]

একজন ইবাদ ভাই/চাচ্চু এবং তার বিয়ে Read More »

অকৃত্রিম বন্ধু ইবাদ

ইবাদ বিন সিদ্দিক! মানুষের কাছে গর্ব করে বলার মতো একজন ভালো বন্ধু আমার। এটা নিছক কোনো লিখনী নয়। বাস্তবতা হলো, জীবনে চলার পথে এমন কিছু বিষয় সামনে আসে, যা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে না পারলেও নিঃসংকোচে ইবাদের মতো ভালো বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। আমার বন্ধুতালিকা খুব ছোট। বলতে গেলে হাতেগোনা কয়েকজন। ইবাদ বিন

অকৃত্রিম বন্ধু ইবাদ Read More »

বাবার প্রতিচ্ছবি

ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ছায়াগুলোর একটি। বাবার পর যে মানুষগুলোর ছায়া আমার জীবনে গুরুত্বপূর্ণ, তারা আমার ভাই। ভাই পৃথিবীর শ্রেষ্ঠ একটি নেয়ামতও। যার ভাই নেই সেই কেবল বুঝতে পারবে ভাইয়ের গুরুত্ব। বাবার পর যে মানুষগুলো বাবার প্রতিচ্ছায়া হয়ে ভূমিকা নেন তারাই হচ্ছেন ভাই। আমি খুব ভাগ্যবান যে, আমি তিন তিনজন সহোদর ভাই পেয়েছি এবং তারা সকলেই

বাবার প্রতিচ্ছবি Read More »

ভাতিজা-ভাতিজিদের আনন্দপাঠ

উঠলো রবি ফুটলো গোলাপ উঠলো ভোরের পাখি! আজ আমাদের হৃদয় মাঝে খুশির মাখামাখি। আজ আমাদের মনের মাঝে খুশির আমেজ বেশ- চাচ্চু নিয়ে আসবে নতুন চাচি অবশেষ। ঘোমটা পরা পরীর মতো সুন্দরী এই চাচি- সারাজীবন আমাদেরই থাকবে কাছাকাছি।

ভাতিজা-ভাতিজিদের আনন্দপাঠ Read More »

ভাগনা-ভাগনিদের সুখের গান

কোথায় গেলি ভোরের পাখি প্রজাপতির দল- আজকে মামার বিয়ে হবে আয় না সবাই চল। নতুন মামি আসবে মোদের হাসবে পাখির মতো- গল্প হবে রোজ আমাদের সঙ্গে কতো শত।

ভাগনা-ভাগনিদের সুখের গান Read More »

Scroll to Top